শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ১২:২৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু-জিকা ঠেকাতে ওয়াশিংটনে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ ছড়ানো স্ত্রী মশার বিস্তার রোধ করতে চলতি গ্রীষ্মে প্রায় ৬ লাখ পুরুষ মশা অবমুক্ত করা হচ্ছে। মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান 'বি সেফ মস্কিটো কন্ট্রোল' এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানটি এমন কিছু পুরুষ মশা ছাড়ছে, যেগুলো 'ওলবাকিয়া' নামের একটি বন্ধ্যাত্ব সৃষ্টিকারী ব্যাকটেরিয়ায় আক্রান্ত। এই পুরুষ মশাগুলো পরিবেশ উন্মুক্ত করার পর প্রজননের জন্য কামড়ানো স্ত্রী মশাগুলোকে খুঁজে বের করবে। ব্যাকটেরিয়ার প্রভাবে স্ত্রী মশার দেওয়া ডিমগুলো থেকে আর কোনো বাচ্চা ফুটবে না। তাছাড়া পুরুষ মশা মানুষকে কামড়ায় না বিধায় সাধারণ মানুষের জন্য এর কোনো উপদ্রব বা স্বাস্থ্যঝুঁকি নেই।

বি সেফ মস্কিটো কন্ট্রোলের স্বত্বাধিকারী টড মন্টগোমারি সংবাদমাধ্যম ডব্লিউটিওপিকে জানান, এগুলো যখন স্ত্রী মশার সঙ্গে প্রজনন করে, তখন স্ত্রী মশাটিও মূলত সারা জীবনের জন্য বন্ধ্যা হয়ে যায়। মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে এই জৈবিক পদ্ধতি ব্যবহারের উদ্যোগ এটিই প্রথম নয়; এর আগে দক্ষিণ আমেরিকা, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়াতেও এ ধরনের কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে।

সূত্র: ইন্ডিপেনডেন্ট

  • সর্বশেষ