শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদির তেল পরিবহন স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথি গোষ্ঠীর

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি আন্দোলন সৌদি আরবের পূর্বাঞ্চলকে লোহিত সাগরের ইয়ানবু শহরের সঙ্গে সংযুক্তকারী বেশ কয়েকটি সংবেদনশীল অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহন সাইটে ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারী জানিয়েছেন, সৌদি আরবের ড্রোন ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, তারা ড্রোন ব্যবহার করে পূর্ব সৌদি আরব থেকে ইয়ানবু পর্যন্ত অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সাথে সম্পর্কিত বেশ কিছু সংবেদনশীল সাইট ও পয়েন্ট লক্ষ্য করে হামলা চালিয়েছেন।

তবে এই হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি এবং এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো প্রতিবেদনও প্রকাশ করা হয়নি।

সূত্র: আল-জাজিরা।

  • সর্বশেষ