শিরোনাম
◈ ৯৩ এএসপিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি ◈ ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন ◈ ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না ◈ ১২ দলীয় জোটে ভাঙনের শঙ্কা: বহিষ্কারের পথে দুই শরিক, জরুরি বৈঠক শিগগির ◈ সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ আন্দোলন শেষে কোন পথে ককরোচ জনতা পার্টি? ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আশিয়ান সিটি নিয়ে পুরোনো অভিযোগে নতুন গতি, নজরুল ভূঁইয়াকে ঘিরে তদন্ত ও আইনি তৎপরতা জোরদার ◈ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতজুড়ে স্লোগান—‘এবার মোদির পালা’

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৬:১১ বিকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিম তীরে হামলা: ইসরাইলকে কড়া সতর্কবার্তা আমিরাতের

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে ইসরাইলকে সতর্ক করেছে আবুধাবি। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এসব হামলা মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক ও চরমপন্থী কর্মকাণ্ডের শামিল। এসব এখনই বন্ধ হওয়া উচিত।

তুলকারেমে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনাকে বিশেষভাবে উল্লেখ করে আমিরাত জানিয়েছে, এ ধরনের হামলার পূর্ণ দায় ইসরাইলি সরকারের। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আমিরাত সতর্ক করে বলেছে, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সেটিকে তাদের প্রতি নীরব সমর্থন হিসেবে বিবেচনা করা হবে—যা ঘৃণা, বর্ণবাদ ও অঞ্চলের অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলবে।

তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি ইসরাইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়