শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ০৮:২৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংঘাত কমাতে বৈঠকে সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের প্রতিনিধি

চলমান উত্তেজনা নিরসনে বৈঠক করেছেন সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিনিধিরা। শনিবার (২৫ জুলাই) ওমানে হুতি রাজনৈতিক ব্যুরোর মুখপাত্র মোহাম্মদ আব্দুলসালাম সৌদির একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন।

ইয়েমেনের আনসারুল্লাহ হুতির সূত্র জানিয়েছে এ বৈঠকের লক্ষ্য ছিল ‘আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা’ এগিয়ে নেওয়া।

সৌদি আরব ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদেইদা প্রদেশে বিমান হামলা চালায়। এর জবাবে আজ সকালে সৌদির রাষ্ট্রয়াত্ত্ব জ্বালানি কোম্পানি আরামকোর দুটি তেল পরিশোধনাগারে পাল্টা হামলা চালায় হুতিরা। এতে করে দুই পক্ষের মধ্যে নতুন করে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

এদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে উত্তেজনার মধ্যে গত দুই সপ্তাহের মধ্যে প্রথমবার গতকাল রাতে ইরানে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরশু রাতে বলেছিলেন ইরানের ওপর তারা আবারও পূর্ণমাত্রায় হামলার পরিকল্পনা করছেন।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ