শিরোনাম
◈ রাষ্ট্রপতি কে হচ্ছেন? জল্পনা তুঙ্গে, সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে ◈ ৪ দিনেও এলএনজি টার্মিনালের ত্রুটির কারণ অজানা, গ্যাস সরবরাহ চালু অনিশ্চিত ◈ বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফনের আশঙ্কা ◈ প্রেমিকের মানসিক নির্যাতনে আত্মহত্যা করেন অথৈ, চার্জশিটে পুলিশের দাবি ◈ প্রী‌তি ম‌্যাচ খেল‌তে অক্টোবরে কলকাতায় আস‌ছে ব্রা‌জিল ◈ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ◈ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি কে হচ্ছেন? জল্পনা তুঙ্গে, সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে ◈ ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪০ ◈ ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগেও শেষ হচ্ছে না আন্দোলন, একাধিক নতুন দাবি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত বিভিন্ন দাবি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার তৃতীয় দফা সরকারি প্রতিনিধিদলের সঙ্গে সিজেপির বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।

সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সিজেপির প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান। যৌথ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর (মামলা) প্রত্যাহার করা হবে বলে সরকার আমাদের নিশ্চিত করেছে।

সরকারের সঙ্গে তিন দফার আলোচনা শেষে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, আমরা সরকারি প্রতিনিধি দলের সঙ্গে তিন দফায় আলোচনা করেছি। যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে চলা আমাদের আন্দোলনের তিনটি প্রধান দাবি ছিল: প্রথমত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ; দ্বিতীয়ত আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে রুজু করা সব আইনি মামলা ও এফআইআর প্রত্যাহার করা এবং ভবিষ্যতে কোনও মামলা না দেওয়া; আর তৃতীয়ত নিট পরীক্ষা না হওয়ার কারণে যাদের প্রিয়জনকে হারিয়েছি, সেইসব পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া। কিছুক্ষণ আগে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, যার মানে আমাদের প্রথম দাবিটি পূরণ হয়েছে।

সিজেপি প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সঙ্গে আরও এক দফা আলোচনা অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়