শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একযোগে তিন দেশে মারাত্মক আত্মঘাতী ড্রোন হামলা চালালো ইরান

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। শুক্রবার (২৪ জুলাই) ইরানের পক্ষ থেকে এ দাবি করা হয়।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ‘আরাশ’ আত্মঘাতী ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর জ্বালানি সংরক্ষণাগার, বড় সরঞ্জাম গুদাম, সিলো ও সেনা ব্যারাক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

advertisement

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আরও দাবি করেছে, বাহরাইনে অ্যামাজনের মালিকানাধীন একটি ডেটা সেন্টারেও হামলা চালানো হয়েছে। তবে এ দাবি নিয়ে এখনো অ্যামাজন বা বাহরাইন সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাহরাইনে অবস্থানরত এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, ২৪ জুলাই সকালে দেশটিতে বিস্ফোরণের শব্দ এবং সতর্কতামূলক সাইরেন শোনা গেছে। তবে এসব ঘটনার সঙ্গে ইরানের দাবিকৃত হামলার সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

advertisement

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত তাদের কোনো সামরিক স্থাপনা বা সেনাদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে পরে বাহরাইন জানিয়েছে, তারা ‘বেশ কয়েকটি ইরানি আকাশ হামলা’ প্রতিহত ও ধ্বংস করেছে এবং তেহরানের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করার অভিযোগ তুলেছে।

ইরানের সেনাবাহিনী আরও দাবি করেছে, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। সেখানে বিমান হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও সেনা ব্যারাককে লক্ষ্য করা হয়েছে বলে দাবি করা হয়। তবে জর্ডান গত কয়েক ঘণ্টায় কোনো হামলার খবর জানায়নি।

advertisement

কুয়েতের ক্ষেত্রেও ইরান একাধিক মার্কিন স্থাপনায় হামলার দাবি করেছে। দেশটির সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ক্যাম্প উদাইরির সরঞ্জাম সংরক্ষণাগার এবং ক্যাম্প দোহা ও ক্যাম্প আরিফজানে থাকা মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে হামলা চালিয়ে একটি গোলাবারুদ গুদাম ধ্বংস করা হয়েছে এবং মার্কিন সেনাদের হতাহত করা হয়েছে। এছাড়া বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের একটি পর্যবেক্ষণ টাওয়ারেও হামলার দাবি করেছে তারা।

তেহরানের বক্তব্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি বা স্থাপনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত হয়, সেগুলো প্রতিশোধমূলক হামলার বৈধ লক্ষ্য।

তবে ইরানের এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

 

  • সর্বশেষ