শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৯:৩৮ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি 

জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক হাজার ৩০০ জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) আল আকসা প্রাঙ্গণে অমুসলিমদের ইবাদত নিষিদ্ধ থাকার দীর্ঘদিনের নিয়ম ভেঙে এই প্রবেশের ঘটনা ঘটে বলে জেরুজালেম গভর্নরেটের বরাতে জানা গেছে।

জেরুজালেম গভর্নরেট জানায় যে ইসরায়েলি পুলিশ প্রায় ১৫০ জনের আলাদা দল তৈরি করে বসতি স্থাপনকারীদের প্রাঙ্গণে ঢোকার অনুমতি দেয়। সেখানে তারা তালমুদিক রীতিনীতি পালন, গান গাওয়া ও উচ্চস্বরে প্রার্থনার পাশাপাশি পূর্ব অংশের চত্বরে সাষ্টাঙ্গে প্রণিপাত বা ‘এপিক প্রোস্ট্রেশন’ সম্পন্ন করে।

একই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী আল আকসার প্রবেশপথ ও পুরোনো শহরজুড়ে কঠোর কড়াকড়ি আরোপ করে সাধারণ ফিলিস্তিনিদের প্রবেশে বাধা সৃষ্টি করে। ভোরের প্রার্থনায় কেবল অল্প কিছু ফিলিস্তিনি যোগ দিতে পেরেছিলেন এবং পরবর্তীতে ইসরায়েলি পুলিশ বেশ কয়েকজন ফিলিস্তিনি মুসল্লির ওপর হামলা চালায় বলে গভর্নরেট উল্লেখ করেছে।

ঐতিহাসিক চুক্তি অনুযায়ী মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসায় কেবল মুসলিমদেরই প্রার্থনার অধিকার রয়েছে, যা ফিলিস্তিনি জাতীয়তাবাদের অন্যতম প্রতীক। তবে ইহুদি ধর্মেও অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত এই চত্বরে খ্রিষ্টপূর্ব ৭০ অব্দে রোমানদের হাতে প্রাচীন মন্দির ধ্বংসের স্মৃতিতে টিশা বি'আব পালন করা হয়। সূত্র: আল জাজিরা

 

  • সর্বশেষ