শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে অন্ধকারে আবারও প্রবল লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা(ভিডিও)

ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভের জেরে দিল্লিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যন্তর মন্তরে বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট বন্ধ করার অভিযোগ উঠেছে।

সংসদ মার্গে থাকা বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেলের শেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তাদের ধাওয়া দেয়।

দিল্লি পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সংঘর্ষে দুই এসিপি, একজন ইন্সপেক্টর, একজন হেড কনস্টেবল ও একজন কনস্টেবলসহ মোট ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

জানা গেছে, সংসদ মার্গের পার্ক হোটেলের কাছে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বিক্ষোভকারীরা উশৃঙ্খল আচরণ করে বলে অভিযোগ করেছে পুলিশ। এর পরেই টিয়ারশেলের শেল নিক্ষেপ করা হয়। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ এক পুলিশ সদস্যকে ধাওয়া দিয়ে মারধর করে।

Advertisement

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের শান্ত থাকতে এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাতে বিক্ষোভস্থলের স্বেচ্ছাসেবকদের এগিয়ে আনে। স্বেচ্ছাসেবকরা বিক্ষোভকারীদের জানান, এ ধরনের ঘটনা আন্দোলনের অর্জনকে নস্যাৎ করতে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাউডস্পিকার লাগানো একটি পুলিশ বাসের ওপর একজন স্বেচ্ছাসেবককে দাঁড় করানো হয়। বাসটি সংসদ মার্গ এলাকা প্রদক্ষিণ করে। মাইকে শান্তি বজায় রাখতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান ওই স্বেচ্ছাসেবক।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ইন্টারনেট সেবা স্থগিত রাখতে টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • সর্বশেষ