শিরোনাম
◈ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন ◈ রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি ৮০০ ছাড়াল ◈ নতুন বিধিমালা: খাদ্য ব্যবসায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লাইসেন্স বাধ্যতামূলক ◈ ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ◈ রূপপুরের রুশ নাগরিকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ট্রাকচালকের সহকারী ◈ ৮ প্রকল্পে একনেকের সবুজ সংকেত, ব্যয় ১৪ হাজার কোটি টাকা ◈ বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ ◈ এবার সেই জামায়াত নেতার ইস্যুতে আরেক অডিও ভাইরাল ◈ বাংলাদেশের পাসপোর্টে সামান্য অগ্রগতি, ভ্রমণ সুবিধা এখনো সীমিত

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৩:৪৭ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালো পোশাকে সংসদে রাহুল-প্রিয়াঙ্কা, নীট ইস্যুতে ‘ব্ল্যাক ডে’ পালন

নীট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা নিয়ে বিতর্ক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বুধবার সংসদ চত্বরে বিক্ষোভ করেছে ইন্ডিয়া জোট। বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিনে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রসহ বিরোধী জোটের কয়েকজন সাংসদ কালো পোশাক পরে সংসদে আসেন। মকর দ্বারের সামনে জড়ো হয়ে তাঁরা দিনটিকে ‘ব্ল্যাক ডে’ হিসেবে পালন করেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া সাংসদরা শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচারের দাবিতে স্লোগান দেন। তাঁদের অভিযোগ, লক্ষাধিক পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও কেন্দ্র সরকার বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না।

অখিলেশ যাদব বলেন, আমরা কালো পোশাক পরে এসেছি। কালো রং প্রতিবাদেরও প্রতীক, আবার শোকেরও প্রতীক। তিনি আরও প্রশ্ন তোলেন, সরকার এমন কী চাপে রয়েছে যে শিক্ষামন্ত্রীকে সরাতেও পারছে না?

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, বিরোধী নেতাদের সঙ্গে কী আচরণ করা হচ্ছে, সেটি নয়; মূল বিষয় শিক্ষার্থীদের ন্যায্য দাবি। তাঁর ভাষ্য, ছাত্ররা তাদের অধিকারের জন্য লড়াই করছে। তাদের দাবিকে গুরুত্ব দেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, শিক্ষা খাতে বড় বাজেট থাকা সত্ত্বেও বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। শান্তিপূর্ণ আন্দোলনকে তিনি গণতান্ত্রিক অধিকার বলেও উল্লেখ করেন।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ মহুয়া মাজি বলেন, এই আন্দোলনের লক্ষ্য রাজনৈতিক সুবিধা নয়, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা। তিনি জানান, এ ইস্যুতে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ।

রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, সরকার ক্রমেই স্বৈরাচারী মনোভাব নিয়ে কাজ করছে। তাঁর দাবি, নিয়ম মেনে প্রতিবাদ করলেও বিরোধী সাংসদদের হয়রানির মুখে পড়তে হচ্ছে এবং বিরোধী কণ্ঠস্বর দমনের চেষ্টা চলছে।

গত কয়েক দিন ধরে নীট ইস্যুকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে বিরোধীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনার পর বুধবার সংসদে কালো পোশাকে প্রতিবাদের মাধ্যমে ইন্ডিয়া জোট জানিয়ে দিয়েছে, নীট ইস্যুতে তারা আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখবে।

এদিকে, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর চলমান আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর ১৬টি স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্টেশনে ট্রেন থামবে না বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)।

আজ বুধবার (২২ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডিএমআরসি এ তথ্য জানায়।

ডিএমআরসি জানায়, নিরাপত্তার কারণে লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়