শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৫:৫৮ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যুক্তরাস্ট্র পারমাণু স্থাপনায় হামলা চালা‌লে তা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচিত হবে: ইরান

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদরদপ্তর ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায়, তাহলে সেটিকে তারা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচনা করবে।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদরদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে। ---- পার্সটু‌ডে

বিবৃতিতে আরও বলা হয়, যদি যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও সন্ত্রাসী সেনাবাহিনী এ ধরনের পদক্ষেপ নেয়, তবে তা এ অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণ হিসেবে গণ্য করা হবে। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, তার মিত্র ও সমর্থকদের সব ধরনের স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

  • সর্বশেষ