শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগাল্যান্ডে গুহা খননে মিলল প্রাচীন মানব বসতির নিদর্শন

ভারতের নাগাল্যান্ডে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রায় ৩ হাজার ৫০০ বছর আগের মানব বসতির গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। গুহা ও পাথরের আশ্রয়স্থল থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নিদর্শন উত্তর-পূর্ব ভারতের প্রাগৈতিহাসিক ইতিহাস সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে।

মঙ্গলবার এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

advertisement

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ এবং নাগাল্যান্ড সরকারের শিল্প ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুসন্ধান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিয়াতোশি জামির। তার সঙ্গে ছিলেন গবেষক ড. হেমে লামথাইউ, ড. লিমাসানেন লংকুমের, খুমেং টি, রবিনসন হুইদ্রোম এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের গবেষক ভিক্টোরিয়া লেইরি।

গবেষক দল নকলাক জেলার চিফুর গ্রামের চুনাপাথরের পাহাড়ি এলাকায় অনুসন্ধান চালিয়ে পাঁচটি গুহা এবং চারটি রকশেল্টারের সন্ধান পান। খননকাজে উদ্ধার করা হয় দড়ির ছাপযুক্ত প্রাচীন মাটির পাত্র, পাথরের তৈরি হাতিয়ার, আগুন জ্বালানোর চুল্লির অবশিষ্টাংশ এবং পোড়া শস্যের নমুনা।

advertisement

উদ্ধার হওয়া শস্যের মধ্যে ফক্সটেল মিলেট এবং জবস টিয়ার্সের কার্বনাইজড নমুনাও রয়েছে। গবেষকদের মতে, এসব নিদর্শন থেকে বোঝা যায়, সে সময়ের মানুষ কৃষিকাজের পাশাপাশি শিকারও করতেন।

নমুনাগুলোর বয়স নির্ধারণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বেটা অ্যানালিটিক ল্যাবরেটরিতে অ্যাক্সিলারেটর মাস স্পেকট্রোমেট্রি প্রযুক্তির মাধ্যমে বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় দেখা যায়, লেইলো কা রকশেল্টারের বয়স প্রায় ৩ হাজার ৫০০ বছর এবং কাথসো কা গুহার বয়স প্রায় ১ হাজার বছর।

advertisement

গবেষকদের দাবি, এই আবিষ্কার শুধু নাগাল্যান্ড নয়, পুরো উত্তর-পূর্ব ভারতের প্রাচীন মানব বসতি, কৃষি, মৃৎশিল্প, প্রযুক্তি এবং তৎকালীন জীবনযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ নতুন তথ্য দেবে।

উদ্ধার হওয়া প্রত্নবস্তুগুলো নাগাল্যান্ড স্টেট মিউজিয়াম এবং নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চলতি বছরের অক্টোবরে একটি বিশেষ প্রদর্শনীতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

সূত্রঃ এই সময় 

  • সর্বশেষ