শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০৮:২৭ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী সপ্তাহেই ৬০ দেশের ওপর নতুন শুল্ক কার্যকর করতে পারেন ট্রাম্প

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহের শুরুতেই এ শুল্ক কার্যকর করা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা প্রায় ৬০টি দেশের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের পরিকল্পনা তৈরি করেছেন।

মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা বাতিল করায় প্রশাসন এ পদক্ষেপের আইনি ভিত্তি হিসেবে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে জোরপূর্বক শ্রমপ্রথা-সংক্রান্ত তদন্তকে ব্যবহার করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি তার শুল্ক আরোপের কর্মসূচি আরও প্রসারিত করেছেন। তিনি কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ এবং ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

advertisement

চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্টের এক রায়ে ২০২৫ সালের এপ্রিলে প্রবর্তিত পারস্পরিক শুল্ক বাতিল করা হয়। এ ঘটনায় বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রাম্পকে বাণিজ্য অংশীদারদের সঙ্গে স্থিতিশীলতা বজায় রাখতে এবং ২০২৫ সালে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিগুলো বহাল রাখতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা কিছু গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্যকে শুল্ক থেকে অব্যাহতি দিয়ে এবং নির্দিষ্ট ইস্পাত ও অ্যালুমিনিয়াম-সম্পর্কিত পণ্যের ওপর শুল্ক কমিয়ে আগের কিছু প্রস্তাব শিথিল করেছেন।

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ নতুন শুল্ক আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন তেলের দাম ৪ ডলারের বেশি হয়েছে এবং পারিবারিক ব্যয়ের ওপর চাপ বেড়েছে।

চলতি মাসের শুরুতে পরিচালিত এক জরিপে দেখা গেছে, মূল্যস্ফীতি কমানোর জন্য ট্রাম্পের বারবার দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির পরও দুই-তৃতীয়াংশের বেশি মার্কিন ভোটার জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় তাঁর পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছেন।

প্রস্তাবিত এ শুল্কের আওতায় জোরপূর্বক শ্রমপ্রথার অভিযোগে বিভিন্ন দেশকে লক্ষ্যবস্তু করা হবে। অন্যদিকে অতিরিক্ত উৎপাদনক্ষমতা নিয়ে পৃথক একটি তদন্তে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), চীন, ভারত, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র:  আনাদোলু এজেন্সি

  • সর্বশেষ