শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা, মিলবে দুই ডোজে

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আজ মঙ্গলবার এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

advertisement

বিবৃতিতে বলা হয়, জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদার তৈরি কিউডেঙ্গা টিকাটি ৪ থেকে ৬০ বছর বয়সী মানুষের জন্য অনুমোদন পেয়েছে।

ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) টিকাটির গুণগত মান, নিরাপত্তা ও কার্যকারিতা পর্যালোচনার পর অনুমোদন দেয়। টিকাটি তিন মাসের ব্যবধানে দুই ডোজে দেওয়া হবে।

advertisement

এএফপির প্রতিবেদনে বলা হয়, নগরায়ণ, জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়ার ধরনে পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ এখন ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন।

advertisement

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কিউডেঙ্গা ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। টিকাটি ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ ৪২টি দেশে অনুমোদন পেয়েছে। এছাড়া এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফিকেশনও অর্জন করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত কিউডেঙ্গার ২ কোটি ৪০ লাখের বেশি ডোজ বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত টিকাটির ক্ষেত্রে বড় ধরনের কোনো নিরাপত্তাজনিত উদ্বেগের তথ্য পাওয়া যায়নি।

তাকেদা ভারতীয় টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োলজিক্যাল ই–এর সঙ্গে যৌথভাবে কিউডেঙ্গার উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ভারতে ১০ লাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে।

এএফপি জানায়, ভারত নিজস্ব ডেঙ্গু টিকাও তৈরির পথে রয়েছে। দেশটির প্রতিষ্ঠান প্যানাসিয়া বায়োটেকের উদ্ভাবিত ডেঙ্গিঅল বর্তমানে ক্লিনিক্যাল পরীক্ষার শেষ ধাপে রয়েছে। অনুমোদন পেলে এটি বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকাগুলোর একটি হবে।

  • সর্বশেষ