শিরোনাম
◈ বিশ্বকাপ ফাইনাল : আ‌র্জেন্টিনার পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা চান প্রাক্তন ফিফা রেফারি ◈ মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক ◈ স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানালো ইসি ◈ নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ‌বিশ্বকা‌পের ফাইনালে মা‌ঠে নামার আগে টানেলে কী বলেছিলেন মেসি? ঘনীভূত হচ্ছে রহস্য ◈ ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা, মিলবে দুই ডোজে ◈ তনু হত্যা তদন্তে নতুন মোড়, আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ ◈ দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত ◈ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার যে কারণ উঠে এসেছে তদন্তে

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০৪:৩৩ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যামাজনের ডেটা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি ডেটা অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালায়। তাদের দাবি, লক্ষ্যবস্তুটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

তবে এ দাবির বিষয়ে এখন পর্যন্ত বাহরাইন, যুক্তরাষ্ট্র বা অ্যামাজনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীনভাবেও এ দাবি যাচাই করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করে আসছে ইরান। সূত্র: আনাদোলু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়