শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ১২:০১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দ‌্য গার্ডিয়ান এর প্রতি‌বেদন

মা‌র্কিন প্রেসি‌ডেন্ট ডোল্ড ট্রাম্প আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক নম্বর শত্রু

আন্তর্জা‌তিক‌ ডেস্ক :  ব্রিটিশ সংবাদপত্র মনে করে, ট্রাম্পের আত্মম্ভরিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের এক নম্বর শত্রু এবং এটি তাকে গণবিধ্বংসী অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক শক্তিতে পরিণত করেছে।

মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের একজন বিশিষ্ট লেখক ও বিশ্লেষক ‘সাইমন টিসডেল’ লিখেছেন, বিশ্বের সবচেয়ে বড় বিপদ শুধু শত্রুদের শক্তি বা সংঘাতের প্রকৃতির মধ্যেই নিহিত নয় বরং ‘সংকট ব্যবস্থাপনার জন্য একটি সুস্পষ্ট কৌশলের অভাবের মধ্যেও রয়েছে।

advertisement

ব্রিটিশ দৈনিকটি মনে করে, ট্রাম্পের আত্মম্ভরিতা বিশ্বের জন্য এক নম্বর শত্রুতে পরিণত হয়েছে এবং এই আত্মম্ভরিতাই বর্তমান যুদ্ধকে অনিয়ন্ত্রিতভাবে বাড়িয়ে তুলেছে। তিনি আরও বলেন, ট্রাম্প হলেন ‘একটি চলমান গণবিধ্বংসী অস্ত্র’।

ইরান সংকটে ট্রাম্প সবচেয়ে বিপজ্জনক শক্তিতে পরিণত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই সংঘাতে তার ব্যবস্থাপনার ধরণ যুক্তরাষ্ট্র এবং বিশ্বকে এমন এক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছে, যেখান থেকে বেরিয়ে আসা কঠিন।

advertisement

দ্য গার্ডিয়ান পত্রিকার একজন লেখক ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ট্রাম্পের কৌশলগত দূরদৃষ্টিহীন হঠকারী সিদ্ধান্তের ফল হিসেবে বর্ণনা করেছেন এবং সতর্ক করেছেন যে, এই উত্তেজনা অব্যাহত থাকলে তা বৈশ্বিক পরিণতিসহ একটি দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।

টিসডেল আরও যোগ করেন, ওয়াশিংটনের প্রত্যাশার বিপরীতে, ইরানের ওপর মার্কিন হামলা ইরানি শাসনব্যবস্থাকে দুর্বল করেনি, বরং ইরানের অভ্যন্তরে শাসনব্যবস্থার অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং তাদেরকে জনমত সংগঠিত করতে ও নিরাপত্তা নীতিকে ন্যায্যতা দিতে সাহায্য করেছে।

advertisement

পত্রিকাটি ইরান যুদ্ধে বিজয় সম্পর্কে ট্রাম্প এবং তার যুদ্ধবিষয়ক পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেটের বক্তব্যের সমালোচনা করে লিখেছে, ইরানের বিরুদ্ধে "মহান বিজয়ের" কথা বাস্তবতার সঙ্গে মেলে না, কারণ যুক্তরাষ্ট্র তার প্রধান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং একই সাথে এই যুদ্ধের মানবিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য বেড়েই চলেছে।

  • সর্বশেষ