শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনীয় বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজে রুশ হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক

ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে রাশিয়া।  এতে চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ভারতীয় গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। খবর এনডিটিভির

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ জুলাই সন্ধ্যায় ‘এমভি গোল্ডেন লিও’ নামের জাহাজটি ওডেসা বন্দর ছাড়ার পর হামলার শিকার হয়। হামলার সময় জাহাজটিতে ১৭ নাবিক ছিলেন, যার মধ্যে পাঁচজন ভারতীয়।

মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দিতে কাজ করছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং আহত নাবিকের দ্রুত সুস্থতা কামনা করেছে ভারত।

ভারত এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বাণিজ্যিক জাহাজে হামলা, বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং আন্তর্জাতিক নৌ চলাচল ও বাণিজ্যে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়।

advertisement

ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালিয়েছে। তাদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষ্ণসাগরে সংঘটিত সহিংসতার মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি।

ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে, গিনি-বিসাউয়ের পতাকাবাহী জাহাজটি ভুট্টা বহন করছিল এবং এতে ভারত ও সিরিয়ার নাবিকরা কর্মরত ছিলেন। তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়।

ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সারা রাত উদ্ধার অভিযান চালিয়ে আটজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। হামলায় মোট নয়জন নাবিক এবং একজন মেরিটাইম পাইলট নিহত হন।

তথ্য অনুযায়ী, জাহাজটির মালিক ভারতের মুম্বাইভিত্তিক ওশান গ্রেস শিপিং লিমিটেড।

এদিকে, ওডেসা অঞ্চলের গভর্নর জানিয়েছেন, চলতি মাসে রাশিয়ার হামলায় সেখানে এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন।  

অন্যদিকে, সোমবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একটি বাসে পাঁচজন নিহত হন, যাদের মধ্যে একটি শিশুও ছিল। একই দিনে ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলায় আরও অন্তত আটজনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষই হামলার মাত্রা বাড়িয়েছে।

  • সর্বশেষ