আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে: জর্ডানের আকাবা বিমানবন্দরে আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর বড় আকারের সি-১৭ পরিবহন বিমানগুলোকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, আইআরজিসি-র জনসংযোগ দপ্তর একটি বিবৃতি জারি করে লিখেছে: ‘অপারেশন নাসর ২’-এর ২১তম ধাপে, আইআরজিসি-র অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা জর্ডানের আকাবা বিমানবন্দরে আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর বড় আকারের সি-১৭ পরিবহন বিমান এবং পি-৮ কমান্ড ও কন্ট্রোল বিমানগুলোকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এতে বেশ কয়েকটি বিমানের ব্যাপক ক্ষতি হয়। ---পার্সটুডে
আইআরজিসি আরও জানিয়েছে, পশ্চিম ইরানের আকাশে শত্রুপক্ষের একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করা হয়েছে। রোববার সন্ধ্যায় ইরানের পশ্চিমাঞ্চলেও একটি এমকিউ-৯ আগ্রাসী ড্রোন ধ্বংস করা হয়।