শিরোনাম
◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা প্রকাশ্যে উল্লেখ করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ঘোষণা করেছে ইরানপন্থী ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক আইআরআই। সংগঠনটি ট্রাম্পকে হত্যা করতে পারলে এক কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।

আইআরআই গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, সংগঠনের সদস্য ও সমর্থকদের অনুদানে এই পুরস্কারের অর্থ সংগ্রহ করা হয়েছে। বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলা হয়, যে ব্যক্তি বা গোষ্ঠী তাকে হত্যা করবে, তারা এই অর্থ পাবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে চেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনো শান্তিতে থাকতে পারবে না এবং ট্রাম্পও নিরাপদ আশ্রয় খুঁজে পাবেন না।

সংগঠনটির দাবি, নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়া তাদের জন্য বাধ্যতামূলক অঙ্গীকার। তাদের ভাষায়, শহীদদের রক্ত একদিন আগ্রাসনকারীদের পতন ঘটাবে।

এদিকে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ২০২০ সালে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যার অভিযানে তার ভূমিকা ছিল।

বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের ওই বক্তব্য প্রকাশ্যে আসার পরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক তার মাথার দাম ঘোষণা করেছে। সূত্র: দ্যা টাইমস অফ ইন্ডিয়া 

 

  • সর্বশেষ