শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পূর্ণ ন.গ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে বিপাকে তরুণী, গাড়িতে মিলল অ.স্ত্র: অতপর...

যুক্তরাষ্ট্রে এক নারী সম্পূর্ণ নগ্ন অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় পুলিশ তাকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী ক্যাটলিন ম্যাক্সওয়েল তার ২০১৭ সালের ডজ চ্যালেঞ্জার গাড়ি চালাচ্ছিলেন। অস্বাভাবিকভাবে গাড়ি চালাতে দেখে পুলিশ তাকে থামায়।

তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ি থেকে গাঁজা, পরিবর্তিত আগ্নেয়াস্ত্র এবং অস্ত্রকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গুলি ছোড়ার উপযোগী করতে ব্যবহৃত সন্দেহভাজন রূপান্তর যন্ত্র উদ্ধার করে। পুলিশের দাবি, ম্যাক্সওয়েলের পায়ের কাছে একটি গ্লক পিস্তল এবং যাত্রীর আসন ও সেন্টার কনসোলের মাঝখানে আরেকটি গ্লক পিস্তল পাওয়া যায়। এ খবর দিয়েছে বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকা। 

এছাড়া গাড়ির ডিকি থেকে একটি তৃতীয় গ্লক পিস্তল এবং দুটি এআর-১৫ রাইফেল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি রাইফেলে এমন একটি ‘সুইচ’ লাগানো ছিল বলে সন্দেহ করা হচ্ছে, যা অস্ত্রটিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গুলি ছোড়ার সক্ষমতা দিতে পারে।

ঘটনার পর ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর পরীক্ষায় অস্বীকৃতি (ডিইউআই রিফিউজাল), আগ্নেয়াস্ত্র বহন অবস্থায় মোটরযানে গাঁজা রাখার অভিযোগ, বেপরোয়া গাড়ি চালানো এবং সিটবেল্ট না পরার অভিযোগ আনা হয়।

পরে তার বিরুদ্ধে পরিবর্তিত (মডিফাইড) আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও যোগ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ম্যাক্সওয়েল জানান, তার ২৪ বছর বয়সী প্রেমিক শন কুলি একটি ৩ডি প্রিন্টার ব্যবহার করে অস্ত্রে লাগানোর সুইচ, যা ফোর্সড রিসেট ট্রিগার নামেও পরিচিত, তৈরি করতেন বলে তিনি জানিয়েছেন।

 

  • সর্বশেষ