শিরোনাম
◈ দুই দিনের দুর্গম যাত্রা, গোপনে যেভাবে বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গারা ◈ জর্ডানের বিমানঘাঁটিতে ইরানি হামলা, দুই মার্কিন সেনা নিহত ◈ স্বর্ণের দামে বড় উল্লম্ফনের আভাস ◈ পরিবেশবান্ধব গণপরিবহনে বড় পদক্ষেপ, ১,৪০০ ইভি বাস আনছে সরকার ◈ আবারও বন্যার আশঙ্কা দেশের ৭ জেলায়  ◈ মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, যেসব সুবিধা পাবেন হাজিরা ◈ রোববার থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ ◈ কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান ◈ বিশ্বকাপ এলেই বাংলাদেশ হয়ে ওঠে ‘আরেক আর্জেন্টিনা’ : নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডার আইমে‌রিকের

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৩:৫৭ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না’—মার্কিন হামলায় ইরানের সতর্কবার্তা

মার্কিন হামলা অব্যাহত থাকলে অব্যাহত রাখলে ‘পূর্ণমাত্রার সামরিক অভিযান’ শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি।  রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি এ তথ্য জানিয়েছে। 

রেজায়ি বলেন, ‘ইরান আর শুধু হামলার জবাবে সমপর্যায়ের পালটা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না। কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধ চলাকালে আলোচনার নীতি এখন শেষ হয়ে গেছে।’

রেজায়ির ভাষ্য, এখন পর্যন্ত ইরান যুদ্ধের পরিধি বাড়ানো বা অন্য দেশে আক্রমণ চালানোর দিকে মনোযোগ দেয়নি। তাদের মূল লক্ষ্য ছিল প্রতিরোধ গড়ে তোলা এবং সংঘাতের অবসান ঘটানো।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল সংঘাতের বিস্তার নয়, বরং প্রতিরোধ সৃষ্টি করে যুদ্ধের ইতি টানা। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও আমরা সেই লক্ষ্যেই নিয়েছি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়