শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০৮:৩৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিসহ অনিয়মিত অভিবাসীদের বৈধ হওয়ার নতুন সুযোগ দিল ইতালি

ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ অনিয়মিত বা কাগজবিহীন হাজার হাজার অভিবাসীর জন্য একটি বড় সুখবর এসেছে। দেশটিতে অবৈধ প্রবেশ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে বৈধতার আবেদন আর সরাসরি বাতিল করা যাবে না। ইতালির সাংবিধানিক আদালত এক ঐতিহাসিক রায়ে এই ঘোষণা দিয়েছেন। এই রায়ের ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তা শেষে ইউরোপের এই দেশে বৈধ হওয়ার নতুন সুযোগ তৈরি হলো প্রবাসীদের।

আদালত তার রায়ে বলেছে, শুধুমাত্র শেনজেন তথ্য ব্যবস্থা বা এসআইএস এ প্রশাসনিক সিগন্যাল থাকার কারণে ২০২০ সালের ইমার্সিওন বা স্যানাটোরিয়া কর্মসূচির আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যাবে না। ইমিগ্রেশন আইনের এই পুরোনো বিধানটি ইতালির সংবিধানের মৌলিক সমতা ও ন্যায়সংগত আচরণের পরিপন্থী।

আদালতের নতুন এই নির্দেশনার ফলে এখন থেকে প্রতিটি আবেদনকারীর ফাইল পৃথকভাবে মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিটি আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি গভীরভাবে খতিয়ে দেখতে হবে। আবেদনকারীর কর্মসংস্থান, ইতালিতে তার অবস্থানের বাস্তবতা ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। শুধুমাত্র প্রশাসনিক সিগন্যাল দেখিয়ে একতরফাভাবে আবেদন প্রত্যাখ্যান করা যাবে না।

ইতালির এই যুগান্তকারী রায়ে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। দালালের খপ্পরে পড়ে কিংবা দুর্গম পথ পাড়ি দিয়ে অনেক বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেন। আবার অনেকে পর্যটন বা অন্য ভিসায় গিয়ে মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে থেকে যান। এদের অনেকেরই স্যানাটোরিয়া আবেদন আটকে রাখা হয়েছিল বা বাতিল করা হয়েছিল। তাদের এখন বৈধতা পাওয়ার পথ সুগম হলো।

advertisement

ইতালির রোম, মিলান, ভেনিসসহ বিভিন্ন শহরে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর ধরে কাগজপত্রের জন্য অপেক্ষা করছেন। বৈধ কাগজপত্র না থাকায় তারা ভালো কাজ পাচ্ছিলেন না। আবার অনেকে চাইলেও নিজ দেশে পরিবারের কাছে ফিরতে পারছিলেন না। নতুন এই রায়ের ফলে তাদের দীর্ঘদিনের অমানবিক জীবনের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন প্রবাসীরা।

তবে আদালত কিছু ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। গুরুতর ফৌজদারি অপরাধ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, মাদক পাচার বা জননিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ক্ষেত্রে এই রায় খাটবে না। তাদের বিষয়ে আগের কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। সাধারণ ও নিরীহ অভিবাসীদের স্বার্থ রক্ষার্থেই মূলত আদালত এই রায় দিয়েছেন।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন রায়ের পর প্রবাসীদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। যাদের আবেদন এখনো অমীমাংসিত রয়েছে কিংবা আগে বাতিল হয়ে গেছে, তারা একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ফাইলটি পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করতে পারেন। এর মাধ্যমে ইতালিতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অধিকার ফিরে পাবেন তারা।

  • সর্বশেষ