শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ১০:৪২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামলা-উত্তেজনার মাঝেও সমঝোতার বার্তা ট্রাম্পের

 যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলেও কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তেহরান এখনো সমঝোতায় পৌঁছাতে আগ্রহী বলে জানিয়েছে হোয়াইট হাউস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের এ তথ্য জানান।

লেভিট বলেন, ইরান যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের জবাবদিহির মুখোমুখি করবেন।

তবে একই সঙ্গে তিনি সব সময় কূটনৈতিক সমাধানের জন্যও প্রস্তুত।

Advertisement


তিনি জানান, ইরান এখনো ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহ প্রকাশ করেছে।

এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলা চালিয়ে ইরান কোনো ধরনের পরিণতি এড়াতে পারবে না।

এর একদিন আগে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ইরানে আটক থাকা এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ায় ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানান। অনেক বিশ্লেষক এটিকে দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটানোর সম্ভাব্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।

গত জুনে দুই পক্ষের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর একাধিক দফায় হামলা চালিয়েছে। এর ফলে সেই যুদ্ধবিরতি এখন কার্যত ভেঙে পড়ার মুখে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান যদি আলোচনায় ফিরে না আসে, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার পরিধি আরও বাড়ানো হতে পারে। সূত্র: আল আরাবিয়া

 

  • সর্বশেষ