শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ১২:০৪ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৮ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইউরোপকে ইরা‌নের হুঁশিয়ারি, মার্কিন আগ্রাসনের বিষয়ে নীরবতার পরিণতি ভোগ কর‌তে হ‌বে

আন্তর্জা‌তিক ডেস্ক : জার্মানিতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ইরানের বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের প্রকাশ্য হুমকির বিষয়ে ইউরোপের নীরবতার সমালোচনা করে সতর্ক করে বলেছেন, মার্কিন আগ্রাসনের প্রতি এই আপসকামী অবস্থানের পরিণতি শেষ পর্যন্ত ইউরোপকেই ভোগ করতে হবে।

জার্মানিতে ইরানের রাষ্ট্রদূত মাজিদ নিলি এক বার্তায় লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ২০২৬ সালের এপ্রিল মাসে ঘোষণা করেছিলেন তিনি বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালাবেন। এ সপ্তাহেও তিনি আবার আগামী সপ্তাহে সেতুতে হামলার কথা বলেছেন। কিন্তু এসব প্রকাশ্য হুমকির বিরুদ্ধে ইউরোপের প্রতিক্রিয়া ছিল নীরবতা। --- পার্সটু‌ডে

ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, এই নীরবতার ফলে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধার দাবি করা কিছু ইউরোপীয় পক্ষের ভণ্ডামি ও দ্বিচারিতা স্পষ্ট হয়ে উঠেছে।

নিলি জোর দিয়ে বলেন, বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে হুমকি ও হামলার ব্যাপারে ইউরোপের নিষ্ক্রিয়তা আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিগুলোর প্রতি অবজ্ঞাকে স্বাভাবিক করে তুলছে এবং এর ফলে ইসরায়েলসহ বিভিন্ন রাষ্ট্র আরও উৎসাহিত হচ্ছে ফিলিস্তিন, লেবানন এবং অঞ্চলের অন্যান্য স্থানে হত্যাযজ্ঞ চালিয়ে যেতে।

তিনি আরও বলেন, কিছু ইউরোপীয় পক্ষ যে শিক্ষা নিতে চায় না, তা হলো—আপস, উদাসীনতা, নীরব সম্মতি এমনকি সক্রিয় সমর্থন এমন এক আগুনকে জিইয়ে রাখে, যার ধোঁয়া শেষ পর্যন্ত তাদের নিজেদের চোখেও গিয়ে লাগবে।

  • সর্বশেষ