শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলের ক্লাসরুমেই শিক্ষক-শিক্ষিকার প'রকীয়া, গো'প'ন ক্যামেরায় ধরা পড়ল অন্তরঙ্গ মুহূর্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের কনৌজ জেলার একটি সরকারি বিদ্যালয়ের দুই শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে শ্রেণিকক্ষে অনুপযুক্ত আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে বিদ্যালয়ের একটি ফাঁকা শ্রেণিকক্ষে দুই শিক্ষককে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্ত দুই শিক্ষক কনৌজ জেলার সৌরিখ ব্লকের বাজেদি গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের সহকর্মী।

অভিযোগ রয়েছে, সহকর্মীর সঙ্গে শিক্ষকের সম্পর্ক নিয়ে সন্দেহের জেরে তাঁর স্ত্রী প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে শ্রেণিকক্ষে একটি গোপন ক্যামেরা স্থাপন করেন। সেই ক্যামেরাতেই স্কুল চলাকালীন দুই শিক্ষকের অনুপযুক্ত আচরণের দৃশ্য ধারণ হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষা বিভাগ বিষয়টি আমলে নেয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • সর্বশেষ