শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ১২:১৭ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা যাচাই আরও কঠোর করবে যুক্তরাষ্ট্র

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে সংশোধনী আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের একটি নোটিশের বরাতে আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চালু থাকা অনির্দিষ্ট মেয়াদে যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ বাতিল করে নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘এফ’ ভিসা, সাংস্কৃতিক কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পাওয়া দর্শনার্থীদের জন্য ‘জে’ ভিসা এবং গণমাধ্যমকর্মীদের জন্য ‘আই’ ভিসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হবে।

বর্তমানে এ ধরনের ভিসার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা কর্মসূচি বা যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের মেয়াদকাল পর্যন্ত ভিসা বহাল থাকে। তবে এ সিদ্ধান্ত কার্যকরের তারিখ নির্ধারণের আগে তা কংগ্রেসে পর্যালোচনা করা হবে বলে জানানো হয় নোটিশে।

  • সর্বশেষ