শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্রপথে নিরাপত্তা সংকট নিয়ে ইরানকে দায়ী করল সৌদি আরব

মধ্যপ্রাচ্যে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছে সৌদি আরব। অঞ্চলজুড়ে ইরানের হামলা ও পদক্ষেপকে ‘অস্থিতিশীলতামূলক আচরণ’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে রিয়াদ। একইসঙ্গে, ইরানের হামলায় সমুদ্রপথের নিরাপত্তা হুমকিতে বলে দাবি করেছে দেশটি। 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, বাণিজ্যিক জাহাজে ইরানের ধারাবাহিক হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সনদ এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এসব হামলার কারণে সমুদ্রপথে নৌচলাচলের নিরাপত্তা ও অবাধ চলাচলের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে সৌদি আরব আরও বলেছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথে এ ধরনের হামলা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই ঝুঁকির মধ্যে ফেলছে না, বরং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্যিক কার্যক্রমের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মধ্যপ্রাচ্যের অন্যান্য কয়েকটি দেশের মতো সৌদি আরবও সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানাল। ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌপথের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

  • সর্বশেষ