শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ১১:৫২ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে হামলায় পশ্চিমাদের প্রকাশ্য উসকানি ছিল, অভিযোগ রাশিয়ার

রাশিয়া অভিযোগ করেছে, ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রকাশ্যে উসকানি ও সমর্থন দিয়েছে।

শুক্রবার (১০ জুলাই) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি আনা ইয়েভস্তিগনেয়েভা পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ইরানকে লক্ষ্যবস্তু করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের ব্যাপারে পশ্চিমা দেশগুলো নীরব রয়েছে।

তিনি আরও বলেন, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য আবারও এমন কিছু দেশের প্রচেষ্টাকে প্রশ্রয় দিচ্ছে, যারা বাস্তবতা ও প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে সন্দেহ তৈরি করতে চায়। এ নিয়ে রাশিয়া গভীর হতাশা প্রকাশ করছে।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত তাদের কর্মীদের ধাপে ধাপে ফিরিয়ে নেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ৬ জন রুশ কর্মী তেহরানে পৌঁছেছেন।

সংস্থাটির মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ সিএনএনকে জানান, সাম্প্রতিক হামলার কারণে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মীদের স্বাভাবিক দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে বুশেহর প্রদেশে হামলার ঘটনা ঘটলেও বিদ্যুৎকেন্দ্রটি সরাসরি লক্ষ্যবস্তু হয়নি। এ অবস্থায় নিরাপত্তা ঝুঁকি নিয়েই কর্মীদের ইরানে ফিরিয়ে আনা হচ্ছে। সূত্র : আলজাজিরা

 

  • সর্বশেষ