শিরোনাম
◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার, নতুন ১৩ উপজেলায় হাসপাতাল ◈ উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে যা জানা যাচ্ছে ◈ টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যা শঙ্কা ◈ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ ◈ নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি ◈ একটা অভিযোগও মিথ্যা প্রমাণ হলে এই পোশাক খুলে ফেলব, থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব: ওসি মাসুদ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৫:৪১ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২৬, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে হত্যার পর প্রমাণ হিসেবে প্রেমিকাকে ছবি পাঠালেন প্রকৌশলী 

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যা করে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন এক ভারতীয় প্রকৌশলী। তবে তদন্তে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। প্রায় নয় মাস পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি হত্যাকাণ্ডের পর ভারতে থাকা তার প্রেমিকার কাছে স্ত্রীর মরদেহের ছবিও পাঠিয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ৩০ বছর বয়সী অভিনাশ নার্নে গত বছরের অক্টোবরে তার স্ত্রী রাজিথা সাব্বিনেনিকে শ্বাসরোধে হত্যা করেন।

ঘটনার পর অভিনাশ জরুরি সেবায় ফোন করে জানান, তার স্ত্রী বাথরুমের ভেতরে আটকা পড়েছেন এবং কোনো সাড়া দিচ্ছেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রাজিথাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিনাশ দাবি করেন, ২৭ অক্টোবর তিনি কিছু সময়ের জন্য বাসার বাইরে ছিলেন। প্রায় ৪০ মিনিট পর ফিরে এসে দেখেন, স্ত্রী বাথরুমে আটকা রয়েছেন। তবে তদন্তে পুলিশ জানতে পারে, ওই সময়ের মধ্যে তার ছাড়া অন্য কেউ বাসায় প্রবেশ করেনি।

ঘটনার পরদিন কিং কাউন্টি মেডিকেল এক্সামিনারের দপ্তর জানায়, রাজিথার মৃত্যু স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত নয়; তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তদন্তে আরও উঠে আসে, বহু বছর ধরে ভারতে থাকা এক নারীর সঙ্গে গোপন সম্পর্কে জড়িত ছিলেন অভিনাশ। সেই সম্পর্ক চলমান থাকতেই ২০২৫ সালের ৫ জুন পারিবারিকভাবে রাজিথার সঙ্গে তার বিয়ে হয়। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, অভিযুক্তের প্রেমিকাও ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিয়ের পরও তাদের যোগাযোগ অব্যাহত ছিল।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের দিন অভিনাশ অন্তত চারবার ওই নারীর সঙ্গে ফোনে কথা বলেন। এমনকি তিনি যখন পুলিশকে জানান যে বাথরুমের দরজা খোলার চেষ্টা করছেন, তখনও প্রেমিকার সঙ্গে তার ফোনালাপ চলছিল। তদন্তে আরও অভিযোগ করা হয়েছে, তিনি স্ত্রীর মরদেহের একটি ছবিও ওই নারীকে পাঠান।

এদিকে কর্মকর্তারা সাব্বিনেনির ফোন থেকে নার্নেকে পাঠানো কিছু খুদে বার্তাও খুঁজে পেয়েছেন। সেসব খুদে বার্তা সাব্বিনেনি বেশ কয়েকবার অভিযোগ করেছিলেন, নার্নে তার জন্য যে পানীয় তৈরি করে দিতেন, তার স্বাদ খুব ‘তিক্ত’ লাগত।

মৃত্যুর দিনও সাব্বিনেনি তার স্বামীকে পাঠানো খুদে বার্তায় লিখেছিলেন, তার তৈরি করে দেওয়া স্মুদিটির স্বাদ ‘ওষুধ’ এবং ‘কাশির সিরাপের’ মতো লাগছে।

গত ৫ জুলাই অভিনাশ নার্নের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। বর্তমানে তিনি ৫০ লাখ মার্কিন ডলার জামিনে কারাগারে আটক রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়