শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে নিখোঁজ ৫ ক্রুসহ কার্গো বিমান

পাকিস্তানে পাঁচজন ক্রুসহ একটি কার্গো প্লেন নিখোঁজ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিগামী বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির সঙ্গে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটের দিকে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচির উপকূলীয় এলাকার কাছে প্লেনটির নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এরপরই উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

advertisement

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করাচিভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন প্রতিষ্ঠান কে২ এয়ারওয়েজ উড়োজাহাজটি পরিচালনা করছিল।

বুধবার এক বিবৃতিতে কে২ এয়ারওয়েজ জানিয়েছে, উড়োজাহাজে থাকা পাঁচ ক্রুর পরিচয় নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে প্রতিষ্ঠানটি।

advertisement

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার আগে উড়োজাহাজটির উচ্চতায় বড় ধরনের ওঠানামা লক্ষ্য করা যায়। পরে এটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ কার্গো প্লেনটির সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। এ কাজে দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা যৌথভাবে অংশ নিচ্ছেন।

advertisement

তবে এখন পর্যন্ত উড়োজাহাজটির অবস্থান বা নিখোঁজ হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। কর্তৃপক্ষ বলছে, অনুসন্ধান অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

  • সর্বশেষ