শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে পেট্রোল কিনছে রাশিয়া

ইউক্রেনের ড্রোন হামলায় তেল শোধনাগারসহ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে সমুদ্রপথে পেট্রোল আমদানি শুরু করেছে রাশিয়া। বুধবার (১ জুলাই) শিল্পসংশ্লিষ্ট দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর দ্য ডনের

বর্তমানে রাশিয়াজুড়ে পেট্রোলের রেশনিং, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন এবং রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে।  এর আগে মঙ্গলবার (৩০ জুন) ক্রেমলিন জানিয়েছে, গ্রহণযোগ্য দামে জ্বালানি আমদানির বিষয়ে তারা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে।

একটি সূত্র জানায়, ভারত থেকে ইতোমধ্যে অন্তত ৬০ হাজার মেট্রিক টন পেট্রোল রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। 

আরেকটি সূত্রের দাবি, ৩০ থেকে ৪০ হাজার টন করে পেট্রোল বহনকারী দুটি ট্যাংকার রাশিয়ার পথে রয়েছে।

advertisement

অন্য এক সূত্র জানায়, রাশিয়া প্রতি মাসে ভারতসহ বিভিন্ন দেশ থেকে মোট চার লাখ টন পেট্রোল আমদানির পরিকল্পনা করেছে। এর মধ্যে প্রতিবেশী বেলারুশও রয়েছে, যারা ইতোমধ্যে রাশিয়ায় জ্বালানি রপ্তানি করছে।

গ্রীষ্মকালে রাশিয়ায় প্রতিদিন অন্তত ১ লাখ ১০ হাজার টন পেট্রোলের চাহিদা থাকে। তবে ভারতের কোন তেল শোধনাগার এই পেট্রোল সরবরাহ করছে, তা এখনো জানা যায়নি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি স্বীকার করেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় দেশটির কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু অঞ্চলে জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে বলেও তিনি জানান।

এদিকে জুন মাসের প্রথমার্ধে বেলারুশ থেকে রেলপথে রাশিয়ায় পেট্রোল সরবরাহ আগের মাসের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেড়ে ৭০ হাজার টনের বেশি হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় গত সপ্তাহে রাশিয়ার পার্লামেন্ট কর আইনে সংশোধনী অনুমোদন করেছে। এতে জ্বালানি আমদানিতে ভর্তুকির ব্যবস্থাও রাখা হয়েছে, যা ভারতের সরবরাহ ব্যয় ও দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে।

অন্যদিকে, জুন মাসে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এলএসইজি) ও ক্লেপারের তথ্য অনুযায়ী, ওই মাসে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির অর্ধেকেরও বেশি এসেছে রাশিয়া থেকে।  মে মাসে এই হার ছিল ৩৬ দশমিক ৫ শতাংশ।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত জুনে প্রতিদিন গড়ে প্রায় ২৭ লাখ ব্যারেল রুশ তেল আমদানি করেছে।

কাজাখস্তানও দেবে পেট্রোল

এদিকে কাজাখস্তান জুলাই ও আগস্ট মাসে মানবিক সহায়তা হিসেবে রাশিয়াকে ৫০ হাজার মেট্রিক টন পেট্রোল সরবরাহ করতে সম্মত হয়েছে বলে চারটি শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রগুলোর মতে, কাজাখস্তানের পাভলোদার ও কনডেনসাত শোধনাগার থেকে  এআই-৯২ ও এআই-৯৫ গ্রেডের পেট্রোল পাঠানো হবে।

তবে কাজাখস্তানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মানবিক সহায়তা হিসেবে জ্বালানি চেয়ে রাশিয়ার সরকারি কোনো সংস্থার কাছ থেকে এখনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি তারা।

মন্ত্রণালয় আরও জানায়, কনডেনসাত শোধনাগার থেকে রাশিয়ায় পেট্রোল রপ্তানির সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে তা নির্ভর করবে কাজাখস্তানের অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকার ওপর।

  • সর্বশেষ