শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ব্যাংকিং নেটওয়ার্কে সাইবার হামলা

ইরানের অন্তত চারটি প্রধান ব্যাংকে সীমিত আকারের সাইবার হামলা চালানো হয়েছে। এই হামলার কারণে সাময়িকভাবে ব্যাংকগুলোর কিছু সেবা ব্যাহত হলেও গ্রাহকদের কোনো তথ্য চুরি বা খোয়া যায়নি বলে নিশ্চিত করেছে দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ। 

রোববার (১৪ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ইরানের ব্যাংকিং সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানায়, মূলত ব্যাংকগুলোর একটি যৌথ যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য করে এই সাইবার হামলাটি চালানো হয়। হামলার শিকার ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক মেল্লি, ব্যাংক তেজারত, ব্যাংক সাদোরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান। 

সাইবার আক্রমণের বিষয়টি টের পাওয়ার পরপরই কারিগরি দলগুলো সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে, যার ফলে সাময়িকভাবে কিছু ব্যাংকিং পরিষেবা সাময়িক সময়ের জন্য ব্যাহত হয়।

বিবৃতিতে আরও আশ্বস্ত করা হয়েছে যে এই হামলার মাধ্যমে গ্রাহকদের কোনো ব্যক্তিগত বা গোপনীয় তথ্যে অননুমোদিত প্রবেশাধিকার পায়নি হ্যাকাররা, এমনকি কোনো তথ্য মুছে ফেলাও সম্ভব হয়নি। বর্তমানে ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য পুনরুদ্ধার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে।

সূত্র: রয়টার্স।

  • সর্বশেষ