শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অরুণাচলে ১৫টি মসজিদ সিলগালা, তীব্র ক্ষোভ মুসলিম সংগঠনগুলোর

ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে উপযুক্ত কর্তৃপক্ষের আইনি অনুমতি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে ১৫টি মসজিদ সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এই পদক্ষেপের পর রাজ্যের মুসলিম সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। শনিবার (১৩ জুন) কলকাতার দৈনিক ‘পূবের কলম’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ‘অরুণাচল প্রদেশ আদিবাসী যুব সংগঠন’ (এপিআইওয়াইও) নামের একটি স্থানীয় সংগঠন এসব ধর্মীয় প্রতিষ্ঠানকে অবৈধ দাবি করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে ‘বনধ’ বা হরতালের ডাক দেয়। এরপরই মসজিদগুলো বন্ধ করার কঠোর পদক্ষেপ নেয় জেলা প্রশাসন। 

advertisement

প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেটের নির্দেশে জামা মসজিদসহ ইটানগর রাজধানী অঞ্চলের ১৫টি মসজিদ বন্ধ করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা এই ঘটনার পরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়েন। 

অল অরুণাচল প্রদেশ মসজিদ কল্যাণ কমিটি (এএপিএমডব্লিউসি) প্রশাসনকে অবিলম্বে মসজিদগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা আইনের ‘পক্ষপাতমূলক’ প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে।

advertisement

এএপিএমডব্লিউসি-র সদস্য গিয়াহ লিমপেহ সুলতান বলেন, ‘প্রশাসন যদি মসজিদের বৈধতা ও নথিপত্র খতিয়ে দেখে, তবে একই মানদণ্ড অন্য সব সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রয়োগ করা উচিত।’ 

তথ্য অধিকার আইনের (আরটিআই) বরাত দিয়ে তিনি দাবি করেন, সম্পূর্ণ আইনি অনুমোদন ছাড়া রাজধানী অঞ্চলে আরও অনেক গির্জা, গুরুদ্বার, নামঘর ও মন্দির দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। কিন্তু প্রশাসন কেবল মুসলিমদের উপাসনালয় লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে এই চাপ সৃষ্টি করছে।

advertisement

কমিটির নেতারা স্পষ্ট করেছেন, তারা আইনের বিরুদ্ধে নন, তবে কেবল একটি সম্প্রদায়ের প্রতি এমন বৈষম্যমূলক আচরণের তীব্র বিরোধী।

 

  • সর্বশেষ