শিরোনাম
◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেললাইনের পর বিহারে এবার উধাও ১৩২ ফুটের আস্ত মোবাইল টাওয়ার!

ভারতের বিহারে আস্ত রেললাইন বা সেতু চুরির পর এবার যুক্ত হলো আরেকটি অবিশ্বাস্য ঘটনা। রাজ্যের বক্সার জেলায় একটি বসতি এলাকা থেকে ১৩২ ফুট লম্বা আস্ত এক মোবাইল টাওয়ারই ‘উধাও’ হয়ে গেছে। শুধু টাওয়ারই নয়, সঙ্গে থাকা একটি ১৫ কেভিএ জেনারেটর এবং অন্যান্য টেলিকম সরঞ্জামও চোরেরা হাওয়া করে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে বক্সারের ডুমরাওঁ এলাকায়। ইটিভি ভারত-এর প্রতিবেদন অনুযায়ী, জিটিএল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা যখন বেশ কয়েক বছর ধরে অচল পড়ে থাকা টাওয়ারটি মেরামত করতে যান, তখন এই আজব চুরির বিষয়টি সামনে আসে।

ঘটনাস্থলে গিয়ে কোম্পানির কর্মীরা দেখেন, সেখানে ১৩২ ফুটের সেই বিশাল টাওয়ার কিংবা জেনারেটরের কোনও অস্তিত্বই নেই। এরপর কোম্পানির পক্ষ থেকে ডুমরাওঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে।

এদিকে যে জমির ওপর টাওয়ারটি বসানো হয়েছিল, সেই জমির মালিক হরেনাথ যাদব জানান, ২০১০ সালে টেলিকম কোম্পানির সঙ্গে তার জমিতে টাওয়ার বসানোর জন্য ১২ বছরের একটি চুক্তি হয়েছিল। ২০২২ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে জমির ভাড়ার টাকা দেওয়া বন্ধ হয়ে যায়।

হরেনাথ যাদব বলেন, ভাড়া না পাওয়ায় কোম্পানির কাছে চারবার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তারা কোনও পদক্ষেপ নেয়নি। আর এখন আমরা জানতে পারলাম যে টাওয়ারসহ সব সরঞ্জাম উধাও হয়ে গেছে।

আবাসিক এলাকায় বছরের পর বছর ধরে দাঁড়িয়ে থাকা এত বড় একটি কাঠামো কারও চোখে না পড়ে কীভাবে চুরি হয়ে গেলো, তা ভেবে স্থানীয় বাসিন্দারা চরম বিস্ময় প্রকাশ করছেন।

সূত্র: উইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়