শিরোনাম
◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত?

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৯:১১ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

ভারতে ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ওষুধ এবং কয়েকটি ভ্যাকসিনের সর্বোচ্চ নির্ধারিত দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)। খবর দ্য ট্রিবিউনের।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাঁচামালের দাম বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ওষুধ উৎপাদন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছিল। একই সঙ্গে বাজারে এসব ওষুধের সরবরাহ ঘাটতির ঝুঁকিও তৈরি হচ্ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত কার্বোপ্লাটিন ও সিসপ্লাটিন ইনজেকশনের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়া টিটেনাস প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি-টিটেনাস ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন এবং সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া তৈরি কয়েকটি শিশুদের ভ্যাকসিনের দামও সংশোধন করা হয়েছে।

Advertisement

এনপিপিএ জানায়, এসব ওষুধের কাঁচামালের দাম সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে উৎপাদন অব্যাহত রাখা ও বাজারে সরবরাহ বজায় রাখতে মূল্য সমন্বয় জরুরি হয়ে পড়ে।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা আগেই সতর্ক করেছিলেন যে এসব ওষুধের ঘাটতি তৈরি হলে ক্যানসার রোগীদের চিকিৎসা ব্যাহত হতে পারে এবং বিকল্প হিসেবে আরও ব্যয়বহুল ওষুধ ব্যবহারের প্রয়োজন হতে পারে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নতুন নির্ধারিত দাম ছয় মাস পর পুনরায় পর্যালোচনা করা হবে।

 

  • সর্বশেষ