শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০১:৩৯ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়, প্রস্তুত শান্তি চুক্তির খসড়া: শাহবাজ শরিফ

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতিতে দেশ দুটির মধ্যে শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ কথা জানান বলে বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, 'আমরা নিশ্চিত করছি পারস্পরিক সম্মতিতে শান্তিচুক্তির চূড়ান্ত খসড়ায় পৌঁছানো সম্ভব হয়েছে। পরবর্তী পদক্ষেপগুলোর জন্য পাকিস্তান উভয়পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।'

তিনি এ পোস্টে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্ট এবং দুই দেশের অন্যান্য শীর্ষ নেতাদের ট্যাগ করেছেন।

advertisement

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির বিষয়ে পাকিস্তান মধ্যস্থতা করে যাচ্ছে।

শাহবাজ শরিফ ওই পোস্টে আরও বলেন, 'শান্তি অর্জনের এত কাছাকাছি আগে কখনোই পৌঁছানো যায়নি।'

এদিকে একটি সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, চুক্তি সইয়ের সম্ভাব্য স্থান হিসেবে সুইজারল্যান্ডের জেনেভার নাম সবচেয়ে বেশি আলোচনা আসছে। তবে এখনো আনুষ্ঠানিক ভেন্যু নির্ধারণ করা হয়নি।

শাহবাজ শরিফ আরও বলেন, 'পাকিস্তানের নিবিড় মধ্যস্থতার মাঝে যারা শান্তি চুক্তিটি নস্যাৎ করতে চায় তাদের অপপ্রচার বা মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়ে আমরা পুরোপুরি সচেতন আছি।'

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন হামলার পরিকল্পনা স্থগিত করেন। এ বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে একটি চমৎকার সমঝোতায় পৌঁছেছি।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও আজ বলেছেন, 'মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার সময় খুব কাছে।'

 

  • সর্বশেষ