শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০১:১১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানির দাম বাড়তেই ফুঁসে উঠল ইন্দোনেশিয়া, রাজপথে শিক্ষার্থীরা

তীব্র অর্থনৈতিক সংকট ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়।

শুক্রবার (১২ জুন) দেশটির রাজধানী জাকার্তায় রাজপথে নামেন শতশত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

‘দেউলিয়ার পথে ইন্দোনেশিয়া’ এই ব্যানারেই আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশ। এসময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে সরকারি ভবনের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়।

চলমান ইরান- যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে অস্থিতিশীল জ্বালানি তেলের বাজার। এতদিন তেলের দাম অপরিবর্তিত ছিল দেশটিতে। তবে বেশ কিছু সরকারি ব্যয়বহুল প্রকল্পের কারণে দেখা দিয়েছে বাজেট ঘাটতি। আর চাপ সামলাতে চলতি সপ্তাহের শুরুতেই জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয় সরকার।

advertisement

আমদানিনির্ভর দেশটির অর্থনীতিতে চাপ বাড়তে থাকায় রুপিয়াহ মুদ্রার মানও কমেছে। চলতি জুনে এক ডলারের বিপরীতে রুপিয়াহ ১৮ হাজারে নেমে যায়, যা মার্চে ছিল প্রায় ১৬ হাজার।এই সপ্তাহে সরকার জ্বালানির দামে ৩২ শতাংশ বৃদ্ধি ঘোষণা করলে জনঅসন্তোষ আরও বেড়ে যায়।

বিক্ষোভকারীরা সরকারের ব্যয় অগ্রাধিকারেরও সমালোচনা করেন। প্রেসিডেন্ট প্রাবোওর অন্যতম প্রধান উদ্যোগ ১৫ বিলিয়ন ডলারের ‘ফ্রি মিল’ কর্মসূচিকে তারা অযৌক্তিক ব্যয় বলে উল্লেখ করেন। দারিদ্র্য ও অপুষ্টি কমানোর লক্ষ্য নিয়ে চালু হওয়া এই কর্মসূচি ইতোমধ্যে দুর্নীতির অভিযোগের মুখে পড়েছে।

এসময় অর্থনৈতিক দাবির পাশাপাশি আন্দোলনকারীরা সরকারের বিভিন্ন খাতে সেনাবাহিনীর বাড়তি ভূমিকারও বিরোধিতা করেন।

 ইন্দোনেশিয়ায় সর্বশেষ বড় ছাত্র-জনতার আন্দোলন হয়েছিল গত আগস্টে, যখন আবাসন সংস্কারের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

 

  • সর্বশেষ