শিরোনাম
◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত?

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৩:২৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্র অর্থনীতিতে চীনের নতুন রেকর্ড

২০২৫ সালে চীনের সমুদ্র অর্থনীতি নতুন উদ্ভাবন ও উন্নয়নের এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

চীনের সমুদ্র অর্থনীতির অগ্রগতির প্রধান সূচক বা ‘মেরিন ইকোনমি ডেভেলপমেন্ট ইনডেক্স’ ২০২৫ সালে আগের বছরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২৮.৮ পয়েন্টে পৌঁছেছে, যা এই খাতের একটি শক্তিশালী ও দ্রুত সম্প্রসারণকে নির্দেশ করে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর সমুদ্রভিত্তিক শিল্প কাঠামোর ব্যাপক আধুনিকায়ন ঘটেছে এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সক্ষমতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে ২০২৫ সালে কাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন সংক্রান্ত উপ-সূচকটি আগের বছরের চেয়ে ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১৩৩.৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

একই সাথে, সামুদ্রিক সম্পদের দক্ষ ব্যবহার এবং পরিবেশবান্ধব ও নিবিড় সংরক্ষণের মাত্রাও ধারাবাহিকভাবে বেড়েছে। এছাড়া, ২০২৫ সালে সামুদ্রিক পরিবেশের সুরক্ষায় অভূতপূর্ব অগ্রগতি হয়েছে, যার ফলে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান ও সামাজিক নিরাপত্তা আরও সুসংহত হয়েছে। জননিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়ন সূচকটি গত বছর ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূত্র: সিএমজি

  • সর্বশেষ