শিরোনাম
◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত?

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৫:০৭ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমেরিকার সঙ্গে যুদ্ধ সমাপ্তির সমঝোতার খসড়া ও সামগ্রিক বিষয়বস্তু নিয়ে যখনই আমরা নিশ্চিত হব যে, এটি ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে, তখনই আমরা তা স্পষ্টভাবে ঘোষণা করব। তবে এখন পর্যন্ত ইরান চুক্তির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বৃহস্পতিবার রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে বিভিন্ন দাবি ও অনুমান সম্পর্কে বলেন, মার্কিন কর্মকর্তাদের পরিবর্তনশীল অবস্থান নতুন কোনো বিষয় নয়।তিনি বলেন, গত দুই-তিন মাসে, অর্থাৎ গত দেড় বছরে আমরা মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ভিন্ন ও পরস্পরবিরোধী অবস্থান দেখেছি, যা বারবার ঘটেছে।আলোচনার বিষয়ে ইরান বহুবার জানিয়েছে যে, তারা সদিচ্ছা ও দায়িত্বশীল মনোভাব নিয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে।

বাকায়ি বলেন, শুরু থেকেই এই কূটনৈতিক প্রক্রিয়ায় আমাদের যে সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তা মূলত মার্কিন কর্মকর্তাদের পরস্পরবিরোধী নীতির কারণে। তিনি আরও বলেন, আলোচনার সময় এখন পর্যন্ত দুইবার তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছে এবং অসংখ্য অপরাধ করেছে।

তিনি আরও উল্লেখ করেন, গত দুই মাসে যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকার উভয়ই বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এমনকি সাম্প্রতিক দুই-তিন রাতেও দক্ষিণাঞ্চলে ইরানের অবকাঠামোগত স্থাপনায় মার্কিন সামরিক হামলা এবং সিরিক এলাকার দুটি পানির ট্যাংকে হামলার ঘটনা ঘটেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা দেখছি, একই সময়ে তারা কূটনীতি ও আলোচনার কথা বলছে, আবার শক্তি প্রয়োগ, অবৈধ কর্মকাণ্ড ও অপরাধমূলক পদক্ষেপের আশ্রয় নিচ্ছে।

তিনি আরও বলেন, আলোচনার পরিস্থিতি শুরু থেকেই আমাদের কাছে পরিষ্কার ছিল। এর আগে আমরা বলেছিলাম যে, চুক্তির মূল অংশের খসড়ার বেশিরভাগই প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু সমস্যা তৈরি হয় যখন প্রতিবার মার্কিন কর্মকর্তারা নতুন কোনো দাবি উত্থাপন করেন অথবা তাদের অবস্থান পরিবর্তন করেন—হোক তা তাদের প্রতিনিধিদের মাধ্যমে কিংবা গণমাধ্যমে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে।

  • সর্বশেষ