শিরোনাম
◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত?

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৬:৪৫ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’

ভারতে নিজেদের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক রিয়েল এস্টেট প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ওপেনডোর’। কোম্পানির এই সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মরত প্রায় ২৫০ জন কর্মী চাকরি হারাতে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

ওপেনডোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজ নেজাতীয়ান এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোম্পানির ব্যবসায়িক রূপান্তর কৌশলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো গ্রাহকসেবা সংক্রান্ত কার্যক্রমগুলো যুক্তরাষ্ট্রের গ্রাহকদের আরও কাছাকাছি নিয়ে যাওয়া।

কর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক বার্তায় নেজাতীয়ান বলেন, গত কয়েক মাস ধরেই কোম্পানি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব ক্রমান্বয়ে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে ভারতে ওপেনডোরের কার্যক্রম সম্পূর্ণ গুটিয়ে নেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

ব্যবসায়িক কার্যক্রম স্থানান্তরের কারণ ব্যাখ্যা করে ওপেনডোরের সিইও জানান, যেহেতু তাঁদের মূল গ্রাহকেরা যুক্তরাষ্ট্রে থাকেন, তাই গ্রাহকসেবা ও অন্য আনুষঙ্গিক কাজগুলো তাদের কাছাকাছি থেকে পরিচালনা করাই বেশি যুক্তিযুক্ত।

তিনি আরও উল্লেখ করেন, পূর্বে বিভিন্ন সিস্টেমে ম্যানুয়াল বা হাতে কলমে কাজ করার জন্য ভারতে একটি বড় কর্মী দল গড়ে তোলা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত দল গঠনের ফলে এই ধরনের কাজের জন্য বিদেশে কর্মী রাখার প্রয়োজনীয়তা অনেকটাই কমে এসেছে।

ওপেনডোরের পক্ষ থেকে জানানো হয়েছে, চাকরি হারানো কর্মীদের উপযুক্ত ক্ষতিপূরণ বা সেভারেন্স প্যাকেজ, অন্য প্রতিষ্ঠানে চাকরি খোঁজার ক্ষেত্রে বিশেষ সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে। তবে ট্রানজিশন বা রূপান্তর প্রক্রিয়াটি মসৃণ করতে একটি ছোট কর্মী দল সাময়িকভাবে কার্যক্রম চালিয়ে যাবে। অনুবাদ: আজকের পত্রিকা

  • সর্বশেষ