শিরোনাম
◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ১১:০৪ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় জ্বালানি বাজারে অস্থিরতা

ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি দুই ডলারেরও বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

বৃহস্পতিবার (১১ জুন) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২.৪৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫.৪০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯২.৬৩ ডলারে উঠেছে।

ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, তেলবাহী ট্যাংকারসহ সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো জাহাজ এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর গুলি চালানো হবে বলেও সতর্ক করা হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুসারে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার গভীর রাতে এই হামলাগুলো চালানো হয়। তাদের ভাষ্যে, এটি ছিল ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে জবাব।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি বন্ধ থাকলে বিশ্বের তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে, যা তেলের দামকে আরও ঊর্ধ্বমুখী করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়