শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত ভেবে শেষকৃত্যের আয়োজন, ৬ দিন পর জীবিত ফিরলেন এভারেস্ট গাইড

নেপালের মাউন্ট এভারেস্টে ছয়দিন নিখোঁজ থাকার পর এভারেস্ট গাইড দাওয়া শেরপাকে মৃত ভেবে তার পরিবার শেষকৃত্যের আয়োজন শুরু করে, তখনই তারা জানতে পারেন তিনি জীবিত আছেন। বৃহস্পতিবার (৪ জুন) তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পর্বতারোহীদের সংগঠন ৮কে এক্সপেডিশনের পেম্বা শেরপা জানান, বৃহস্পতিবার আইসফলের কাছাকাছি বরফের ঢালে হামাগুড়ি দিয়ে নামতে দেখা যায় ৫২ বছর বয়সী দাওয়া শেরপাকে। পরিষ্কারকারী দল তাকে দ্রুত নিচে নামিয়ে খাবার ও পানি দেয়। পরে হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডুর হ্যামস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

advertisement

দাওয়ার স্ত্রী দামু শেরপা বলেন, প্রথমে স্থানীয় খবরে শুনলাম তিনি জীবিত আছেন। তারপর এক পরিচিতজন ফোন করে জানালো তাকে নিচে নামানো হচ্ছে।

তার মেয়ে মেন্ডো লহামু শেরপা জানান, আমরা কয়েকদিন ধরে শেষকৃত্যের আচার-অনুষ্ঠান করছিলাম। প্রথমে নিশ্চিত হতে পারছিলাম না যে উদ্ধার হওয়া ব্যক্তি সত্যিই আমার বাবা কি না। ছবি পাঠাতে বলায় পর নিশ্চিত হয়ে আমরা আনন্দে কেঁদে ফেলি।

advertisement

গত ২৯ মে শেষবার দাওয়া শেরপাকে পাহাড় থেকে নামতে দেখা গিয়েছিল। তার সঙ্গে থাকা এক পোলিশ পর্বতারোহী বেস ক্যাম্পে পৌঁছালেও দাওয়া পৌঁছাতে পারেননি। উদ্ধার অভিযান শুরু করতে দেরি হওয়ায় এবং হেলিকপ্টার তাকে খুঁজে না পাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়।

এবারের মৌসুমে এভারেস্টে রেকর্ড সংখ্যক পর্বতারোহী উঠেছেন। এক হাজারের বেশি আরোহী ও গাইড শীর্ষে পৌঁছেছেন। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

advertisement

দাওয়া শেরপার এই অলৌকিক জীবন ফিরে পাওয়ার ঘটনা এভারেস্টের ঝুঁকি ও শেরপাদের সাহসের আরেকটি উদাহরণ হয়ে রইল।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ