শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরুর বার্থ সার্টিফিকেট না থাকলে শাস্তি: বিজেপি নেত্রীর হুঁশিয়ারি

ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি এমএলএ রেখা পত্র শনিবার গরুবোঝাই একটি গাড়ি আটক করেছেন। এরপর তিনি গাড়িতে থাকা ব্যক্তিদের কাছে গরুর ‘জন্ম সনদ’ বা বার্থ সার্টিফিকেট চেয়েছেন। তার এই ঘটনা ঘিরে পশ্চিমবঙ্গে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, গরুবোঝাই গাড়িটি রাজ্যের হিঙ্গালগঞ্জের লেবুখালী এলাকা দিয়ে যাওয়ার সময় রেখা সেটিকে থামান। এরপর তিনি গাড়িতে থাকা গরুগুলো নামিয়ে রাস্তার পাশের একটি গাছের নিচে বেঁধে রাখেন। এবং গরুগুলোর জন্য খড় ও পানির ব্যবস্থা করেন।

হিঙ্গালগঞ্জের বিধায়ক রেখা জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গবাদি পশু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি দাবি করেছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
বিজেপির এই নেত্রী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ১৪ বছরের কম বয়সী গরু জবাই করার ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকবে। কেউ অবৈধভাবে গরু পরিবহনে ধরা পড়লে, আমরা অবশ্যই তাকে ধরবো এবং গরুর জন্ম সনদ দেখাতে বলবো।

রেখা পাত্র বলেন, কেউ গরুর জন্ম সনদ দেখাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজেপি নেত্রীর এমন কর্মকাণ্ডে তৃণমূল কংগ্রেস কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দলটি প্রশ্ন তুলেছে, রেখা পাত্র কি বিজেপি শাসিত অন্য কোনো রাজ্যে গরুর জন্ম সনদ দেখাতে পারবেন?

 

  • সর্বশেষ