শিরোনাম
◈ বেনজীরের জামিন আদেশ বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল ◈ ডিএনসিসির প্রশাসক ও ঢাকা- ১৮ আসনের এমপির ওপর হামলা, কী ঘটেছিল? (ভিডিও) ◈ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪৪ ◈ পুলিশের সর্বোচ্চ সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান ◈ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বে‌শির ভাগ ব্রা‌জি‌লিয়ান‌দের ফুটবলের প্রতি আগ্রহ নেই ◈ শর্তসাপেক্ষে দুবাই কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ, পাসপোর্ট জব্দের কারণে আমিরাত ছাড়তে পারবেন না ◈ দেশজুড়ে কেন সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ১০:০৯ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন-যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হওয়ার আহ্বান শি জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে। বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

এর জবাবে ট্রাম্প শি জিনপিংকে 'একজন মহান নেতা' হিসেবে উল্লেখ করে বলেন, বিশ্বের দুই পরাশক্তির মধ্যকার সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হবে।

বৈঠকের আগে ট্রাম্পকে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের বাইরে লাল গালিচায় স্বাগত জানান শি জিনপিং। এ সময় দুই রাষ্ট্রপ্রধান করমর্দন করেন। তাদের অভ্যর্থনা জানাতে সামরিক বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। 

এদিকে, ইতিবাচক বার্তার পাশাপাশি বৈঠকে একাধিক স্পর্শকাতর বিষয় আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে শুল্কনীতি, প্রযুক্তিগত প্রতিযোগিতা, ইরান যুদ্ধ এবং তাইওয়ান ইস্যু।

ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে বেইজিংয়ে রয়েছেন প্রযুক্তি খাতের শীর্ষ কয়েকজন ব্যবসায়িক নেতা। তাদের মধ্যে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংও রয়েছেন। 

২০১৭ সালের পর এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চীন সফর করছেন ট্রাম্প। দিনের শেষ দিকে দুই নেতার রাষ্ট্রীয় ভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। 

সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়