শিরোনাম
◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।  এ সময় তারা অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। খবর দ্য ইকোনোমিক টাইমসের। 

রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জয়শঙ্কর লেখেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ফোনকল পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ’

তবে তিনি এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

দু’দেশের শীর্ষ নেতার সঙ্গে ফোনালাপটি এমন সময়ে হলো,  যখন পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমেই বাড়ছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিকে নিয়ে।  সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি এবং বিভিন্ন পক্ষের কড়া বক্তব্য একটি বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

ভারত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এই অঞ্চলে দেশের গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ জড়িত। ভারতের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এই অঞ্চলের স্থিতিশীলতা ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়