শিরোনাম
◈ ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০১:০৭ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, আগুন, ফ্লাইট সাময়িক স্থগিত (ভিডিও)

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে বৈশ্বিক বিমান পরিবহন ব্যবস্থা টালমাটাল হয়ে পড়েছে, বহু ফ্লাইট বাতিল হয়েছে, নতুন করে সূচী নির্ধারণ করতে হয়েছে এবং রুটও পরিবর্তন করতে হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের অধিকাংশ আকাশপথ বন্ধ আছে আর এ সঙ্কটের কারণে জ্বালানির দাম চড়তে শুরু করেছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রধান বাণিজ্য নগরী দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে আর এ ঘটনায় কারও জখম হওয়ার খবর পাওয়া যায়নি।

বিশ্বের অন্যতম সবচেয়ে ব্যস্ত ভ্রমণ কেন্দ্র দুবাই বিমানবন্দরে সোমবারের হামলাটি ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের তৃতীয় ঘটনা। যুদ্ধ শুরুর দিন থেকেই পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে হামলা শুরু করে ইরান। তেহরানের দাবি, এসব দেশে মার্কিন উপস্থিতিগুলোতে আঘাত হানছে তারা।

সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি উপসাগরীয় দেশগুলো ও ইরাক, জর্ডান এবং তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব ঘাঁটিতে হামলার পাশাপাশি দেশগুলোর বিমানবন্দর, সমুদ্র বন্দর ও হোটেলেও আঘাত হানছে।

সোমবার দুবাইয়ের গণমাধ্যম দপ্তর এক্স এক পোস্টে বলেছে, “দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে আর তাতে একটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।”

পুলিশ জানিয়েছে, হামলার পর বিমানবন্দরমুখি সড়ক ও টানেলে কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এ হামলার কারণে আমিরাত এয়ারলাইন দুবাইয়ের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করেছে।

দুবাইয়ের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, কিছু ফ্লাইট দুবাইয়ের দক্ষিণে আল মাকতুম বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, কখন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবার শুরু হবে কর্তৃপক্ষ তা জানায়নি।

ইরান যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় আরব দেশগুলোতে দুই হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এগুলোর বেশিরভাগেরই লক্ষ্যস্থল ছিল দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, বিভিন্ন সামরিক স্থাপনা ও কূটনৈতিক মিশন। পাশাপাশি কিছু কিছু বেসামরিক অবকাঠামোতেও হামলার ঘটনা ঘটছে।

ইরানের আঞ্চলিক শত্রু ইসরায়েলের সঙ্গে ২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত। প্রতিবেশীদের মধ্যে এই দেশটিতেই সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে ইরান।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর দিন রাতেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইরান। এতে বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর ১১ মার্চ বিমানবন্দরটির কাছাকাছি দুটি ড্রোন আঘাত হেনেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়