শিরোনাম
◈ ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৯:১৭ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন শিশু, একজন গর্ভবতী নারী এবং ৯ জন পুলিশ সদস্য রয়েছেন।

আল জাজিরার প্রতিবেদন বলছে,  রোববার (১৫ মার্চ) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলা চালানো হয়। আল-আকসা হাসপাতালের তথ্য অনুযায়ী, এতে চারজন নিহত হন। এর মধ্যে ত্রিশের কোঠার এক দম্পতি এবং তাদের ১০ বছরের ছেলে রয়েছে। 

হাসপাতাল জানায়, নিহত নারীটির গর্ভে যমজ সন্তান ছিল। চতুর্থ নিহত ব্যক্তি হলো— পাশের বাড়ির ১৫ বছর বয়সি এক কিশোর। 

স্থানীয় বাসিন্দা মাহমুদ আল-মুহতাসেব বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘুম ভেঙে যাই। আঘাতটি খুবই শক্তিশালী ছিল। আগে থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।’

আরেকটি হামলা চালানো হয় দক্ষিণ-উত্তর ফিলাডেলফি করিডরের কাছে মধ্য গাজার আজ-জাওয়াইদা শহরের প্রবেশমুখে একটি পুলিশ গাড়ির ওপর বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এই হামলায় ৯ জন পুলিশ সদস্য নিহত হন, যাদের মধ্যে মধ্য গাজার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কর্নেল ইয়াদ আব ইউসুফও ছিলেন।

আল-আকসা হাসপাতাল নিহতদের সংখ্যা নিশ্চিত করেছে। হাসপাতাল জানিয়েছে, এ হামলায় আরও ১৪ জন আহত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আজ বিকেলে একটি পুলিশ গাড়িতে বোমা হামলা চালিয়ে

দখলদার ইসরাইলি বাহিনী যে জঘন্য অপরাধ করেছে. আমরা তার তীব্র নিন্দা জানাই। নিহত পুলিশ সদস্যরা পবিত্র রমজান মাসে বাজার তদারকি এবং আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করছিলেন।’

এই দুই হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়