শিরোনাম
◈ বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৩:৪২ রাত
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ: জেলেনস্কি

ইরানি প্রযুক্তিতে তৈরি ড্রোন ভূপাতিত করার লক্ষে ইউক্রেনের কাছে সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইরানের প্রতিবেশী দেশসহ মোট ১১টি রাষ্ট্র। মধ্যপ্রাচ্যে এক সপ্তাহ ধরে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এই অনুরোধ জানানো হয়েছে বলে সোমবার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, রুশ হামলায় ব্যবহৃত ইরানি নকশার ড্রোন মোকাবিলায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ইউক্রেন এখন এই দক্ষতাকে আন্তর্জাতিক স্তরে কাজে লাগাতে চাইছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানান, জীবন রক্ষা, ইন্টারসেপ্টর ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং প্রশিক্ষণের বিষয়ে ইউক্রেনের অভিজ্ঞতার প্রতি বিশ্বের ব্যাপক আগ্রহ রয়েছে।

তিনি বলেন, ‘ইউক্রেন সেইসব দেশের অনুরোধে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত যারা আমাদের স্বাধীনতা রক্ষায় সাহায্য করছে।’ ইতোমধ্যে কিছু অনুরোধের বিপরীতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও সহায়তা পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, ওয়াশিংটনের অনুরোধে গত বৃহস্পতিবার জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি রক্ষায় ইন্টারসেপ্টর ড্রোন এবং একদল বিশেষজ্ঞ পাঠিয়েছে ইউক্রেন। এই ইন্টারসেপ্টর ড্রোনগুলো তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় এগুলো ‘শাহেদ’ ড্রোনের মতো আক্রমণ প্রতিহতে অত্যন্ত কার্যকর। বর্তমানে ইউক্রেনীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো বিদেশের বাজারে রপ্তানির উদ্দেশ্যে এই ড্রোনের উৎপাদন ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কাছ থেকে ইন্টারসেপ্টর ড্রোন কেনার বিষয়ে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে আলোচনা চলছে।

জেলেনস্কি জানিয়েছেন, নিজের দেশের নিরাপত্তা ও সক্ষমতা অক্ষুণ্ণ রেখে অন্যান্য দেশের অনুরোধগুলোতে কীভাবে সাড়া দেওয়া যায়, তা নিয়ে কাজ করছে ইউক্রেন। এই সহযোগিতার বিনিময়ে ইউক্রেন তার মিত্র দেশগুলোর কাছ থেকে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার আশা করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়