শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর প্রথম জোড়া বিদেশ সফর, ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত ◈ বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে পশ্চিমা অনেক দেশ সরাসরি সমর্থন দিলেও তেহরানের ঘনিষ্ঠ মিত্র মস্কো অনেকটা নীরব রয়েছে। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার কড়া নিন্দা জানিয়েছে মস্কো। এদিকে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ, বিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া।

বিষয়টি সম্পর্কে জানা আছে এমন সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

 প্রতিবেদন মতে, মস্কোর এ তথ্য মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা চালাতে তেহরানকে সহায়তা করছে। সূত্রগুলোর দাবি, এ ধরনের সহায়তার মাধ্যমে রাশিয়া সরাসরি যুদ্ধে অংশ না নিলেও পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়ছে। তবে এ বিষয়ে মস্কো এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ওয়াশিংটন পোস্টের সূত্রের দাবি, মস্কো সহায়তা দিলেও চীন ইরানকে একই রকম সহায়তা দিচ্ছে না বলে জানা গেছে।
  
এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন,  যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার কাছে এখন পর্যন্ত অস্ত্র সরবরাহের কোনো অনুরোধ করেনি ইরান।
 
মস্কো ইরানকে অস্ত্রসহ বস্তুগত সহায়তা দেয়ার পরিকল্পনা করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। তেরানের সঙ্গে আমাদের দৃঢ় অবস্থান সবারই জানা এবং এই বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়