শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর প্রথম জোড়া বিদেশ সফর, ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত ◈ বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৫:২৯ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান বিজয়ের পথে রয়েছে: আতওয়ান

পার্সটুডে- বিশিষ্ট আরব বিশ্লেষক ও আন্তর্জাতিক গণমাধ্যম রাই আল ইয়াউম'র সম্পাদক আব্দুল বারি আতওয়ান বলেছেন, চূড়ান্তভাবে ইরানিরাই বিজয়ী হবে।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এই যুদ্ধের দুই মূল পরিকল্পনাকারী নেতানিয়াহু ও তার অনুসারী ট্রাম্প বিজয় উৎসব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আজ যুদ্ধ পঞ্চম দিনে প্রবেশ করেছে। বিজয়ের পরিবর্তে তারা নানা ক্ষেত্রে মার খাচ্ছে। এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন অভিশাপে পরিণত হয়েছে। যেসব দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘাঁটি করতে দিয়েছিল, তাদের জন্য সেগুলো এখন নিরাপত্তার পরিবর্তে অনিরাপত্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আব্দুল বারি আতওয়ান বলেন, নেতানিয়াহু ও ট্রাম্প ভেবেছিল ইরানে হামলার মাধ্যমে সব লক্ষ্য হাসিল করে ফেলবে এবং ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করে সেখানে পুতুল সরকার বসাবে, কিন্তু বাস্তবে এর উল্টো হয়েছে। এখন ইরানের অস্থায়ী নেতৃত্ব পরিষদ যুদ্ধের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে, তারা বিভিন্ন ফ্রন্টে ব্যাপক সাফল্য পাচ্ছে। সব বিবেচনায় এটা ইরানের জন্য অনেক বড় বিজয়। এখন ইরানের নেতৃত্ব বিজয় উৎসব উদযাপনের অবস্থায় রয়েছে, পরিস্থিতি ট্রাম্প ও নেতানিয়াহুর অনুকূলে নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়