শিরোনাম
◈ বাজেট পারফেক্ট নয়, অর্থনৈতিক সংকট সমাধানে আরও দুই বছর প্রয়োজন: অর্থমন্ত্রী আমির খসরু ◈ একজনের প্রেমিকাকে ধর্ষণ করলেন তিন বন্ধু মিলে ◈ বাংলাদেশকে এভিয়েশন হাব করতে নতুন মাস্টারপ্ল্যান, বছর শেষে থার্ড টার্মিনাল উদ্বোধন ◈ জামিন পেলেন মীর শাহে আলমকে নিয়ে ‘ভুল বোঝাবুঝির’ মামলায় গ্রেপ্তার সম্পাদক রেজানুর ইসলাম ◈ হুহু করে বাড়ছে তিস্তার পানি, বিপৎসীমার দ্বারপ্রান্তে নদী: খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট, বন্যার শঙ্কায় পাঁচ জেলা ◈ প্রথম বিদেশ সফরে বিনিয়োগ ও কর্মসংস্থানের খোঁজে চীন-মালয়েশিয়ার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নজর ◈ মারা গেছেন সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ◈ শেখ হাসিনার দে‌শে ফিরে আসার জল্পনা থাকলেও বাস্তবতা ভিন্ন ◈ নামজারির ফাইলে গোপন সংকেতে দ্রুত সেবা, ঘুষ না দিলে বাতিল আবেদন! মিরসরাই ভূমি অফিসে অনিয়মের অভিযোগ ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ: টিফিন ভাতা পাঁচগুণ বাড়িয়ে ১ হাজার টাকা, বাড়ছে আরও নানা সুবিধা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৬ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন গণমাধ্যম: ইরানের সঙ্গে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার যথেষ্ট নয়

পার্সটুডে- মার্কিন সাময়িকী 'পলিটিকো' জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার ইরানের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত টিকিয়ে রাখার জন্য যথেষ্ট নাও হতে পারে।

এই পত্রিকাটি আরও জানিয়েছে, ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সামরিক সংঘর্ষ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে মারাত্মক ক্ষয়িষ্ণু অবস্থায় ঠেলে দিতে পারে।

প্রতিবেদনটিতে বলা হয়, এ ধরনের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ দ্রুত হ্রাস পেতে পারে এবং এতে মার্কিন বাহিনী আরও ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে ন্যাটো জোটভুক্ত দেশগুলোও পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছে, বিশেষ করে ইউক্রেনে এগুলো সরবরাহের ক্ষেত্রে।

সাময়িকীটি তথ্য মতে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জাহাজ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এসএম-৩ ক্ষেপণাস্ত্রের মজুদের প্রায় ২০ শতাংশ শেষ করে ফেলেছে। পাশাপাশি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ২০ থেকে ৫০ শতাংশ শেষ হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়